০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ আগস্টের গুলিবর্ষণের ঘটনায় সাক্ষ্য দিলেন নবী হোসেন সজিব

  • আপলোড সময় : ০২:৪৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ নিউজটি পড়া হয়েছে

২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর মেরুল বাড্ডায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন গ্রিল শ্রমিক মো. নবী হোসেন সজিব। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তিনি সাক্ষ্য দেন।

নবী হোসেন জানান, ওইদিন বাড্ডায় বিক্ষোভ চলাকালে তিনি গুলিবিদ্ধ হন এবং তার শরীরে প্রায় ১৫০টি ছররা গুলির স্প্লিন্টার গেঁথে যায়। তিনি বলেন, ৫ আগস্ট তিনি মেরুল বাড্ডার ১৫ নম্বর রোডে বিক্ষোভে যোগ দেন এবং পুলিশের বাধা সত্ত্বেও প্রধান সড়কে চলে যান।

জবানবন্দিতে নবী হোসেন উল্লেখ করেন, পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও র‍্যাবের সদস্যরা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় তিনি নিজে আহত হন এবং তার সামনে অন্য দুজন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

তিনি জানান, প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার চিকিৎসা হয়। সিএমএইচের চিকিৎসকরা তার শরীর থেকে ২৫টি ছররা গুলি বের করতে সক্ষম হলেও পিঠের হাড়ে গেঁথে থাকা আরেকটি স্প্লিন্টার বের করা সম্ভব হয়নি।

নবী হোসেন বলেন, ১৯ ও ২০ জুলাই গুলিবর্ষণের সময় আহত আন্দোলনকারীদের হাসপাতালে নিয়ে যেতে সহায়তা করেছিলেন তিনি। তিনি এসব হত্যাকাণ্ডের জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কামরুল ইসলাম ও রাশেদ খান মেননকে দায়ী করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

৫ আগস্টের গুলিবর্ষণের ঘটনায় সাক্ষ্য দিলেন নবী হোসেন সজিব

আপলোড সময় : ০২:৪৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬