০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় এক নারীর মৃত্যু, ৪ জন নিখোঁজ

  • আপলোড সময় : ০২:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ নিউজটি পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় রায়েসা বেগম (৪০) নামের এক নারী প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ১৩ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়, যার মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার হোমনা এলাকা থেকে ১৪ জন স্বজন ট্রলারযোগে সোনারগাঁয়ের হারিয়া এলাকার সাজিয়া আক্তার (১৯) ও শিশিরের বিয়েতে যোগ দিতে রওনা হন। ট্রলারটি সোনাময়ী এলাকায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

এ ঘটনায় নিখোঁজ চারজন হলেন- হেলাল উদ্দিন (৫৫), সজীব (২৪), সামিয়া (১৭) এবং পাঁচ বছরের শিশু সামিন (৫)।

স্থানীয় আমান সিমেন্ট কোম্পানির একটি ট্রলার দ্রুত এগিয়ে এসে ৯ জনকে উদ্ধার করে। রায়েসা বেগমকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, উদ্ধার অভিযান রাতের জন্য স্থগিত রাখা হয়েছে এবং শুক্রবার সকালে পুনরায় অভিযান শুরু হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

নারায়ণগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় এক নারীর মৃত্যু, ৪ জন নিখোঁজ

আপলোড সময় : ০২:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬