০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালী ও টাঙ্গাইলে সেতু নির্মাণে বাঁশ ব্যবহারের অভিযোগে তিন কর্মকর্তা বরখাস্ত

  • আপলোড সময় : ০৮:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ নিউজটি পড়া হয়েছে

নোয়াখালী ও টাঙ্গাইলে সেতু নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তিন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে দুজন এবং টাঙ্গাইলের বাসাইলে একজন রয়েছেন।

বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম ও কার্যসহকারী মো. মহিন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল ও বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী আবুল মনছুর আহমেদের কাছে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের সাত কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

টাঙ্গাইলের বাসাইলে নির্মীয়মাণ একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাই দেওয়ার অভিযোগে বাসাইল উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কার্যসহকারী মো. হাসমত আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে একই ঘটনায় সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামানকেও সাময়িক বরখাস্ত করা হয়।

এলজিইডির আদেশে বলা হয়েছে, নির্ধারিত নির্মাণসামগ্রীর পরিবর্তে বাঁশ ব্যবহারের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। অভিযোগ তদন্তে দায়িত্ব দেওয়া হয়েছে এলজিইডির নোয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে, যিনি সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে পারবেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জনগণের অর্থ লুটপাট কিংবা মানুষের জীবন ঝুঁকিতে ফেলার সঙ্গে জড়িতদের জবাবদিহি করতে হবে। উন্নয়নকাজে অনিয়ম-দুর্নীতি করে কেউ পার পাবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

নোয়াখালী ও টাঙ্গাইলে সেতু নির্মাণে বাঁশ ব্যবহারের অভিযোগে তিন কর্মকর্তা বরখাস্ত

আপলোড সময় : ০৮:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬