০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে তিন আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৯:০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৯ নিউজটি পড়া হয়েছে

সিলেটে স্ত্রীর ছবি ও ভিডিও ধারণে নিষেধ করায় বিরোধের জেরে হৃদয় কুমার হরিজন (৩৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম এই তথ্য জানান। নিহত হৃদয় কুমার হরিজন সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- আব্দুল হামিদের ছেলে ইমন আহমেদ (২৬), মো. হরুফ আলী মিয়ার ছেলে রুমান আহমদ সাজ্জাদ (২৫) এবং নুর মিয়ার ছেলে পারভেজ (২২)। পুলিশ কমিশনার জানান, ইমন আহমেদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। রুমান আহমদ সাজ্জাদের বিরুদ্ধে চুরির দুটি মামলা এবং পারভেজের বিরুদ্ধে চুরির পাঁচটি মামলা রয়েছে।

হৃদয় হত্যার ঘটনা ১১ অক্টোবর রাতে ঘটে। ভিডিও ধারণে নিষেধ করাকে কেন্দ্র করে হৃদয়ের সঙ্গে বিরোধের সৃষ্টি হয় এবং তাকে ধারালো চাকু দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় ১২ অক্টোবর কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করা হয়। পরে গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার এক নম্বর আসামিসহ পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে তিন আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ০৯:০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬