০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে ট্রাক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, আহত এক

  • আপলোড সময় : ১০:১৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৯ নিউজটি পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়ায় একটি পাথরবোঝাই ট্রাক ঘরের ওপর উল্টে পড়ে ১৭ বছর বয়সী স্কুলছাত্রী শামিমা আক্তার সেতুর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন তার ১৩ ব…

নড়াইলের লোহাগড়ায় একটি পাথরবোঝাই ট্রাক ঘরের ওপর উল্টে পড়ে ১৭ বছর বয়সী স্কুলছাত্রী শামিমা আক্তার সেতুর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন তার ১৩ বছর বয়সী ছোট বোন মিতু খানম। রোববার (৫ জুলাই) মধ্যরাতে উপজেলার নলদী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শামিমা লোহাগড়া উপজেলার কাঁচামাল ব্যবসায়ী মো. হাফিজার মোল্লার মেয়ে এবং নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খাবার খেয়ে সেতু ও মিতু ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে, একটি পাথরবোঝাই ট্রাক পথ ভুল করে সরু রাস্তায় চলে যায় এবং হাফিজার মোল্লার বাড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর উল্টে পড়ে।

দুর্ঘটনার পর ট্রাক থেকে পড়ে যাওয়া পাথর সেতু ও মিতুর ওপর পড়ে। শব্দ শুনে স্থানীয়রা এসে দীর্ঘ সময় ধরে পাথর সরিয়ে শামিমাকে মৃত অবস্থায় এবং মিতুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে মিতুকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, ট্রাকটি মিঠাপুর থেকে নলদী হয়ে ব্রাহ্মণডাঙ্গায় নির্মাণাধীন সেতুর জন্য পাথর নিয়ে যাচ্ছিল। বৃষ্টির কারণে রাস্তার অবস্থার অবনতি হওয়ায় ট্রাকটি খাদে পড়ে গিয়ে উল্টে যায়।

লোহাগড়া থানার ওসি আবদুর রহিম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ট্রাকচালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে, তবে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মামলা করা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

নড়াইলে ট্রাক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, আহত এক

আপলোড সময় : ১০:১৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬