০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এসএমপি কমিশনারের এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শন

  • আপলোড সময় : ১০:০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • 11

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এয়ারপোর্ট থানা এলাকার গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলেন এবং সাধারণ মানুষের বিভিন্ন বিষয় নিয়ে তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। সাহেবের বাজারের কালাগুল পুলিশ ফাঁড়ি বাজার এলাকায় স্থাপনের বিষয়ে এলাকাবাসীর উদ্বেগের কথা শোনা যায়।

পুলিশ কমিশনার এ সময় সাধারণ জনগণকে আশ্বস্ত করেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতি দেন। তিনি এসএমপি’র এয়ারপোর্ট থানাধীন চাঁনপুরস্থ ডগ স্কোয়াডের স্থানও পরিদর্শন করেন।

ডগ স্কোয়াডের জন্য এসএমপি’র অধিগ্রহণকৃত জমির চতুর্দিকে বেড়া নির্মাণের নির্দেশ দেন পুলিশ কমিশনার।

এ সময় কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন এসএমপি’র উত্তরের ডিসি সাইফুল ইসলাম, স্টাফ অফিসার মুহিবুর রহমান, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সহিদুর রহমান, ওসি তদন্ত আব্দুস সালাম এবং থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

Tag :
জনপ্রিয় সংবাদ

সায়েন্সল্যাবে মোটরসাইকেল থেকে ককটেল বিস্ফোরণ

এসএমপি কমিশনারের এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শন

আপলোড সময় : ১০:০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬