০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গর্ভবতী গৃহবধূকে পেটে লাথি, অভিযোগ থানায়

  • আপলোড সময় : ০৪:১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ১৩ নিউজটি পড়া হয়েছে

বগুড়ার ধুনট উপজেলায় প্রতিবেশীর হামলা থেকে স্বামীকে রক্ষা করতে গিয়ে পেটে লাথির শিকার হয়েছেন তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ মেরিনা খাতুন (৪৫)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত সন্তান প্রসব করেন তিনি। এ ঘটনায় মজনু মিয়াসহ সাতজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন তার স্বামী কৃষক শাহ আলী ফকির।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ধুনট থানায় এ অভিযোগ করেন শাহ আলী ফকির। তিনি উপজেলার দিদারপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে। অভিযোগে বলা হয়েছে, গত ১৯ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে শাহ আলীকে গালিগালাজ করেন মজনু মিয়া (৪৭)। শাহ আলী প্রতিবাদ করলে মজনু ও তার লোকজন হামলা চালান।

স্বামীকে রক্ষা করতে এগিয়ে যান মেরিনা খাতুন। হামলাকারীরা তার পেটে লাথি মারেন বলে অভিযোগ করা হয়েছে। এতে স্বামী-স্ত্রী দুজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শাহ আলী ফকির মজনু মিয়াসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের পর থেকে মজনু মিয়া ও তার লোকজন আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

গর্ভবতী গৃহবধূকে পেটে লাথি, অভিযোগ থানায়

আপলোড সময় : ০৪:১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬