০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজির বিরুদ্ধে নতুন আইন প্রণয়নের উদ্যোগ পুলিশের

  • আপলোড সময় : ১০:১৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১০ নিউজটি পড়া হয়েছে

চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ না পেলেও পুলিশ নিজ উদ্যোগে মামলা করতে পারবে। এ লক্ষ্যে নতুন আইন প্রণয়ন ও বিদ্যমান আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি আশা প্রকাশ করেছেন যে, আগামী কিছুদিনের মধ্যে এ বিষয়ে নতুন আইন কার্যকর হতে পারে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ লাইন্সে খুলনা বিভাগের কমিউনিটি পুলিশিং বিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আইজিপি জানান, চাঁদাবাজদের অনেকেই প্রভাবশালী ব্যক্তি ও সন্ত্রাসীদের আশ্রয়ে থেকে অপরাধ করে, ফলে ভয়ে কেউ তাদের বিরুদ্ধে অভিযোগ করতে সাহস পান না।

এ পরিস্থিতি মোকাবিলায় পুলিশ যাতে নিজ উদ্যোগে মামলা করতে পারে, সে জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আইন প্রণয়ন ও সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। আইজিপি বলেন, অপরাধ দমনে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা রয়েছে, তবে কার্যকর পুলিশি ব্যবস্থার মাধ্যমে সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।

মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে যৌথ অভিযান চলছে বলে জানান তিনি। আইজিপি বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

কেএমপি কমিশনার মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম এবং খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

চাঁদাবাজির বিরুদ্ধে নতুন আইন প্রণয়নের উদ্যোগ পুলিশের

আপলোড সময় : ১০:১৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬