০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ মেডিকেলে ৮ম তলা থেকে পড়ে ১৫ বছরের কিশোরীর মৃত্যু

  • আপলোড সময় : ০৬:৩১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১০ নিউজটি পড়া হয়েছে

রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের ৮ম তলা থেকে পড়ে সামিয়া নুর (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুর আনুমানিক আড়াইটা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে।

নিহত সামিয়া কামারজুরী ইউসুফ আলী হাই স্কুল এন্ড গার্লস কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম নুরুন্নবী, যিনি গাজীপুর বোর্ডবাজার সাইনবোর্ড বাদে কলমেশ্বর এলাকায় একটি কনফেকশনারির দোকান পরিচালনা করেন।

নুরুন্নবী জানান, তার স্ত্রী জরায়ু টিউমারের চিকিৎসার জন্য ৫/৬ দিন আগে হাসপাতালে ভর্তি হন। ২৮ তারিখে তার অপারেশন হওয়ার কথা ছিল। সামিয়া হাসপাতালে এসে মায়ের জন্য খাবার নিয়ে আসেন এবং একটি জানালার কাছে বসে নিচের দিকে তাকালে অসাবধানতাবশত নিচে পড়ে যান।

তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, সামিয়ার ঘাড় ও একটি হাত ভেঙে গেছে এবং কান থেকে রক্ত বের হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

বাংলাদেশ মেডিকেলে ৮ম তলা থেকে পড়ে ১৫ বছরের কিশোরীর মৃত্যু

আপলোড সময় : ০৬:৩১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬