০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই

  • আপলোড সময় : ০৫:৪৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৮ নিউজটি পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী এ এম এম তৌহিদুর রশিদ জানান, তার বাবা এস এম হারুনুর রশিদের সোনালী ব্যাংকের কালিয়াকৈর শাখার হিসাব থেকে পাঁচ লাখ টাকা উত্তোলন করেন। পরে মামা তাসনিম উদ্দিনকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন।

বেলা আড়াইটার দিকে তাদের অটোরিকশাটি বংশাই সেতুর কাছে পৌঁছালে পেছন থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার এসে পথরোধ করে। গাড়ির ভেতর থেকে এক ব্যক্তি হাত বাড়িয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় এবং দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পরপরই তৌহিদুর রশিদ পুলিশকে ফোন করেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, কিন্তু ছিনতাইকারীরা পালিয়ে যায়। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই

আপলোড সময় : ০৫:৪৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬