০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৭:০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৯ নিউজটি পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে বিশেষ যৌথ অভিযানে মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. কবির ওরফে ডা. কবির (৬৫) ও তার সহযোগী মো. ইলিয়াস ওরফে ইলিয়াস মেম্বার (৪২)।

রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত টেকনাফের বিভিন্ন ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে ১০৫ জন কর্মকর্তা ও সদস্য অভিযানে অংশ নেন। অভিযানে জেলা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, এসআরবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

১৬ এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মানবপাচারের একাধিক মামলার আসামি কবির ও ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়। তারা টেকনাফের লেদা এলাকার ২৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা। অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার জানান, চলতি বছরের এপ্রিলে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে পাঠানো একটি নৌযান আন্দামান দ্বীপপুঞ্জের কাছে ডুবে যায়।

পৃথক অভিযানে হত্যা ও অস্ত্র-সংক্রান্ত তিনটি মামলায় ওয়ারেন্টভুক্ত আবু তৈয়ব (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের বাসিন্দা। ১৬ এপিবিএন সূত্র জানায়, একটি মামলায় তাঁর চার বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের সাজা রয়েছে।

অভিযান চলাকালে বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ জনকে দণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজনকে ছয় মাস করে, একজনকে পাঁচ মাস এবং দুজনকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া চারজনকে ৫০০ টাকা করে অর্থদণ্ড করা হয়। সব মিলিয়ে গ্রেপ্তার, দণ্ড ও ওয়ারেন্ট নিষ্পত্তিসহ ১৩ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

টেকনাফে মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আপলোড সময় : ০৭:০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬