০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর মামলায় জামিন পেলেন জামায়াত এমপির জামাতা মিজানুর

  • আপলোড সময় : ০১:১৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১১ নিউজটি পড়া হয়েছে

রাজধানীর ইসিবি চত্বরে ‘নিউগিনি প্রোপার্টিজ লিমিটেড’-এর প্রকল্প ভাঙচুর, লুটপাট ও চুরির মামলায় কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মো. মিজানুর রহমান জামিন পেয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই মারুফ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন আসামিপক্ষে আইনজীবী সৈকত হোসেন জামিনের আবেদন করেন, তবে বাদীপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। রাষ্ট্রপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

শুনানি শেষে আদালত দুই হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন। এর আগে ২৮ সেপ্টেম্বর বিকেলে ডিবি গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর ২৯ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয় এবং ১ অক্টোবর তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ৭ অক্টোবর রিমান্ড শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর মামলায় জামিন পেলেন জামায়াত এমপির জামাতা মিজানুর

আপলোড সময় : ০১:১৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬