দুর্নীতি, প্রতারণা ও অবৈধ বল প্রয়োগের মাধ্যমে ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২০ জানুয়ারি নির্ধারণ করেছে আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারণ ছিল, তবে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পক্ষ থেকে কোন প্রতিবেদন দাখিল করা হয়নি। এজন্য ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির নতুন তারিখ নির্ধারণ করেন।
২০২৫ সালের ৪ সেপ্টেম্বর ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মো. আবদুচ ছামাদ বাদী হয়ে মামলাটি দায়েরের আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে দুদককে তদন্তের নির্দেশ দেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেডের মাধ্যমে ইসলামী ব্যাংকের ২৫১ কোটি টাকার শেয়ার অধিগ্রহণ করেছেন। অভিযোগে বলা হয়, এই লেনদেন পরিকল্পিতভাবে সম্পন্ন হয়েছে এবং এতে জনগণের অর্থের তছরুপ হয়েছে।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল ওয়াহেদ, চেয়ারম্যান মিস মিরফাত আরা বেগম, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ আরও অনেকে।























