০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার-আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের প্রভাব, ৫০ কারখানায় ছুটি ঘোষণা

  • আপলোড সময় : ০৭:৪৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৫ নিউজটি পড়া হয়েছে

সাভার আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের — সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের কারণে শনিবার (২১ নভেম্বর) অন্তত ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে তারা আন্দোলন করছেন। তবে গাজীপুরে পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক রয়েছে, সেখানে প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে।

শিল্প পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে সাভার ও আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। বেশিরভাগ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক ছিল, তবে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হা-মীম ও শারমিন গ্রুপের কারখানাসহ কয়েকটি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। এর ফলে কর্তৃপক্ষ এসব কারখানায় দিনের জন্য ছুটি ঘোষণা করে।

শ্রমিকদের অভিযোগ, কারখানায় কাজ শুরুর সময় সকাল আটটার পরিবর্তে সকাল সাতটা নির্ধারণের প্রতিবাদে তারা কর্মবিরতি পালন করেন। সকালে কার্ড পাঞ্চ করে কারখানায় প্রবেশ করলেও তারা কাজে যোগ দেননি। কর্তৃপক্ষ পরে সাধারণ ছুটি ঘোষণা করে এবং আগামীকাল থেকে সকাল আটটায় কার্যক্রম শুরুর কথা শ্রমিকদের জানানো হয়।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানান, আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা সকাল সাতটায় চালু হয়। শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও কাজে অংশ না নিয়ে বসে থাকেন। এর ফলে অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

এদিকে, শনিবার বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় একটি কারখানার সামনে অবস্থান নেন একদল শ্রমিক। পুলিশ তাদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শিল্পাঞ্চল পুলিশ-১-এর এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক সচল কারখানাগুলোর সামনে গিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন।

তিনি আরও জানান, শনিবার শ্রম আইনের ১৩(১) ধারায় ১১টি কারখানা বন্ধ রয়েছে এবং নোটিশের মাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে দুটি কারখানায়। শ্রমিকদের কর্মবিরতির কারণে অন্তত ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, গাজীপুর শিল্পাঞ্চলে শনিবার পরিস্থিতি ছিল অনেকটাই স্বাভাবিক। মহানগর ও জেলার কোথাও নতুন করে শ্রমিক আন্দোলন কিংবা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, জেলার প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে।

সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকদের স্বাভাবিকভাবে কারখানায় প্রবেশ করতে দেখা যায়। চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ী সড়কের বেশিরভাগ কারখানাও খোলা ছিল। ভোগড়া এলাকার এক পোশাকশ্রমিক বলেন, বেতন বাড়ানোর দাবির সঙ্গে তারা একমত। তবে কারখানায় এসে কাজ না করে বাড়ি ফিরে যেতে খারাপ লাগে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন জানান, শ্রমিকেরা আগামী ১ ডিসেম্বর থেকে বেতন বাড়বে এমন প্রত্যাশা নিয়ে কাজে ফিরছেন। তাদের ধারণা, মজুরি বোর্ড বেতন বাড়ানোর নিশ্চয়তা দিচ্ছে। তবে মালিকপক্ষ এখনও বেতন বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত কোনও প্রস্তাব দেয়নি।

গাজীপুর শিল্প পুলিশের এসপি আমজাদ হোসেন জানান, শনিবার সকাল পর্যন্ত মহানগর ও জেলার কোথাও মজুরি বৃদ্ধির দাবিতে নতুন করে আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে এবং শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেলের উৎপাদন বাড়ানোর উদ্যোগ ট্রাম্প, পুতিন ও শি’র

সাভার-আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের প্রভাব, ৫০ কারখানায় ছুটি ঘোষণা

আপলোড সময় : ০৭:৪৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬