০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় প্রধান শিক্ষকের অফিস লক্ষ্য করে বোমা বিস্ফোরণ, আতঙ্ক ছড়ালো বিদ্যালয়ে

  • আপলোড সময় : ০৬:২৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • 1

কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি নির্বাচনি (টেস্ট) পরীক্ষা চলাকালে প্রধান শিক্ষকের কার্যালয় লক্ষ্য করে দুটি বোমাজাতীয় বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে, যা বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

পুলিশ ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, পরীক্ষার সময় প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ পাঁচ শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন জব্দ করেন। এ সময় তানজিন রহমান রিদু নামে এক শিক্ষার্থীকে পরীক্ষার নিয়ম ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়। অভিযোগ রয়েছে যে, পরে ওই শিক্ষার্থী কয়েকজন বন্ধুকে নিয়ে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের কার্যালয় লক্ষ্য করে দুটি বোমাজাতীয় বস্তু নিক্ষেপ করে।

তানজিন রহমান রিদু চরসাদিপুর গ্রামের মিন্টুর ছেলে এবং জামায়াত নেতা খাজা আহামেদের সমর্থক বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে, যা খাজা আহমেদের নামে নিবন্ধিত।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ বলেন, ঘটনাটি শুনে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইরান: যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি বাড়িয়েছে

কুষ্টিয়ায় প্রধান শিক্ষকের অফিস লক্ষ্য করে বোমা বিস্ফোরণ, আতঙ্ক ছড়ালো বিদ্যালয়ে

আপলোড সময় : ০৬:২৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬