১১:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সফর, শেখ হাসিনার ফেরার পথ নিয়ে আলোচনা

  • আপলোড সময় : ০৬:৫৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৩ নিউজটি পড়া হয়েছে

পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের — ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে সফর করেছেন আওয়ামী লীগের শীর্ষ চার নেতা। রোববার (২২ নভেম্বর) তারা একটি সাদা গাড়িতে করে সেখানে পৌঁছান এবং প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন। দেশটির একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সফরের সময় ভারতীয় অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে তাদের রুদ্ধদ্বার বৈঠকও হয়।

এই সফর এমন সময়ে হয়েছে যখন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ নিয়ে আলোচনা চলছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতারা দুপুরে পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে পৌঁছান। সফরে ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

সফরের পর তারা কলকাতার উদ্দেশে রওনা হন। ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আওয়ামী লীগের নেতারা শুধুমাত্র একটি সীমান্তপথের ওপর নির্ভর করতে চাইছেন না। তারা বিকল্প পথের সম্ভাবনাও খতিয়ে দেখছেন।

এই কারণে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও তাদের পর্যবেক্ষণের পরিকল্পনায় রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মঙ্গলবার তাদের ত্রিপুরা সীমান্তে যাওয়ার কথা রয়েছে। পরদিন তারা আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত যাতায়াতের পথ ও সীমান্তবর্তী এলাকা ঘুরে দেখার পরিকল্পনা করেছেন।

এদিকে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। নেতাদের সীমান্তে যাওয়ার উদ্দেশ্য শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ খতিয়ে দেখা কিনা, তা নিয়ে আলোচনা চলছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে আওয়ামী লীগের একাংশে আলোচনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে, ইমিগ্রেশন সেন্টারে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে ভারতীয় অভিবাসন দপ্তর, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিংবা পেট্রাপোল থানার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে সকল সম্প্রদায়ের ঐক্য প্রয়োজন: রাষ্ট্রপতি

পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সফর, শেখ হাসিনার ফেরার পথ নিয়ে আলোচনা

আপলোড সময় : ০৬:৫৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬