১১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি নারী আবের কাওয়াস নির্বাচিত

  • আপলোড সময় : ০২:১৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ০ নিউজটি পড়া হয়েছে

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি — যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আবের কাওয়াস। ৩৪ বছর বয়সী এই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতা নিউইয়র্ক অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম ফিলিস্তিনি এবং প্রথম মুসলিম নারী হিসেবে সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হান খোন তোকে ৭৪ দশমিক ৫ শতাংশ ভোটে পরাজিত করেন তিনি।

কাওয়াস নিউইয়র্কের কুইন্সের ১২ নম্বর সিনেট জেলা থেকে নির্বাচিত হয়েছেন, যেখানে নিউইয়র্কের অন্যতম বৃহৎ আরব জনগোষ্ঠীর বসবাস। নির্বাচনের রাতে ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) কয়েক শ সমর্থকের সামনে বিজয় ভাষণে তিনি বলেন, নিউইয়র্ক সিনেটের ইতিহাসে প্রথম ফিলিস্তিনিকে নির্বাচিত করেছেন ভোটাররা।

কাওয়াসের বাবা-মা দুজনই ফিলিস্তিন থেকে বাস্তুচ্যুত হয়েছিলেন। তার বাবা ১৯৪৮ সালে এবং মা ১৯৬৭ সালে নিজ বাড়ি ছাড়তে বাধ্য হন। পরে জর্ডানে তাদের পরিচয়, বিয়ে এবং নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

কৈশোরে কাওয়াসের বাবাকে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইস (আইসিই) আটক করেছিল। বাবার আটকের পর পরিবারের আর্থিক ও সামাজিক সংকট তাকে মানুষের অধিকার নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করে। তিনি নিউইয়র্কের অঙ্গরাজ্য আইনসভায় অনথিভুক্ত অভিবাসী শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে গিয়েছিলেন।

নিউইয়র্কের বর্তমান মেয়র জোহরান মামদানির সঙ্গে অঙ্গরাজ্য আইনসভায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে কাওয়াসের। মামদানি ও ডিএসএর সমর্থনে নির্বাচনে অংশ নেন তিনি। তার প্রচারণায় এক হাজারের বেশি স্বেচ্ছাসেবী কাজ করেছেন। সাশ্রয়ী আবাসন, স্বাস্থ্যসেবা, গণপরিবহন ও অভিবাসীদের অধিকার ছিল প্রচারণার প্রধান বিষয়।

ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সরব অবস্থানও তার নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কাওয়াসের প্রথম অগ্রাধিকার হলো ‘নট অন আওয়ার ডাইম!’ বিলটি পুনরুজ্জীবিত করা। ২০২৩ সালে মামদানির সঙ্গে যৌথভাবে তৈরি এ প্রস্তাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি কার্যক্রমে নিউইয়র্কের অলাভজনক প্রতিষ্ঠানের অর্থায়ন বন্ধের কথা বলা হয়েছে।

তবে তার উদ্যোগ বাস্তবায়নে আইনসভার অন্য সদস্য ও নেতৃত্বের রাজনৈতিক সমর্থন প্রয়োজন হবে। কাওয়াসের ভাষায়, পরিবর্তনের জন্য জনগণের শক্তিই হবে তার সবচেয়ে বড় ভরসা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে সকল সম্প্রদায়ের ঐক্য প্রয়োজন: রাষ্ট্রপতি

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি নারী আবের কাওয়াস নির্বাচিত

আপলোড সময় : ০২:১৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬