০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় নিহত ইমাম ও মুয়াজ্জিন

  • আপলোড সময় : ০১:০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৯ নিউজটি পড়া হয়েছে

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন, আব্দুস সালামের ছেলে জয়নাল আবেদিন (৩৮), যিনি ইছাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ওলামাদলের সভাপতি এবং দরগাহপাড়া কালা পীরশাহ জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করতেন। অপরজন হলেন, মৃত খোরশেদ আলমের ছেলে জহির উদ্দিন (৫২), যিনি ওই মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জয়নাল আবেদিন ও জহির উদ্দিন বারইয়ারহাট পৌরবাজারে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। চৌধুরীহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাফায়াত হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, পিকআপটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় নিহত ইমাম ও মুয়াজ্জিন

আপলোড সময় : ০১:০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬