১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসি হিল থেকে ক্ষতিকর বৃক্ষ অপসারণের দাবি জানালেন বক্তারা

  • আপলোড সময় : ১০:৩৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ নিউজটি পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর ডিসি হিল (নজরুল স্কয়ার) থেকে পরিবেশের জন্য ক্ষতিকর বৃক্ষ নির্মূলের দাবি জানিয়েছে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পরিষদের উদ্যোগে ডিসি হিল প্রাঙ্গণে পথসভা অনুষ্ঠিত হয় এবং লিফলেট বিতরণ করা হয়। পথসভায় সভাপতিত্ব করেন পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক।

পথসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা পাঙ্কু রঞ্জন সাহা, শ্রমিক নেতা এম. নুরুল হুদা চৌধুরী, কবি অরুণ শীল, নেসারুল হক নেসার, মীর আমির খান, সবুজ রক্ষিত, অমল দাশ, অচ্যুত দাশগুপ্ত ও মোহাম্মদ রায়হান। বক্তারা বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম এবং সব বৃক্ষ পরিবেশের জন্য সমানভাবে উপকারী নয়।

বক্তারা উল্লেখ করেন, ইউক্যালিপটাস, সেগুন, মেহগনি, ইপিল-ইপিল, মটমটিয়া, পিসাইস, পার্থেনিয়াম, আকাশমণি ও আকাশিয়া প্রজাতির বৃক্ষ পরিবেশের জন্য ক্ষতিকর। তারা জানান, ডিসি হিল এলাকায় এসব বৃক্ষের উপস্থিতি পরিবেশগত ক্ষতির কারণ হতে পারে। বক্তাদের মতে, এসব গাছ প্রচুর পানি শোষণ করে এবং আশপাশের অন্যান্য উদ্ভিদের বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

বক্তারা বলেন, ডিসি হিল চট্টগ্রাম নগরীর ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের গুরুত্বপূর্ণ অংশ। তাই এই এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৈজ্ঞানিক ও পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। বক্তারা জনস্বাস্থ্য, পরিবেশের ভারসাম্য এবং নগরবাসীর নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ ও ক্ষতিকর বৃক্ষসমূহ অপসারণের দাবি জানান।

তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, অপসারিত বৃক্ষের স্থানে দেশীয় প্রজাতির ও পরিবেশবান্ধব বৃক্ষরোপণ করে ডিসি হিলকে আরও সবুজ ও নিরাপদ করে গড়ে তোলার জন্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বন্ধ ও লোকসানি শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর সুপারিশ সংসদীয় কমিটির

ডিসি হিল থেকে ক্ষতিকর বৃক্ষ অপসারণের দাবি জানালেন বক্তারা

আপলোড সময় : ১০:৩৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬