দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ ‘৭.৭ সুপার সেভিংস সেল’ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে। এই ক্যাম্পেইন ৬ জুলাই রাত ৮টা থেকে ১৭ জুলাই পর্যন্ত চলবে, যেখানে গ্রাহকদের জন্য থাকবে আকর্ষণীয় মূল্যছাড়, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার এবং পুরস্কার জিতে নেবার সুযোগ।
বর্ষা মৌসুমকে সামনে রেখে সাজানো এই ক্যাম্পেইনে গ্রাহকরা প্রি-পেমেন্ট ভাউচারে সর্বোচ্চ ১৫{b6613067af50ed88470f2ac66e0cbd763d887eea3bfb85f9e37555d5b8268364} ছাড়, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০{b6613067af50ed88470f2ac66e0cbd763d887eea3bfb85f9e37555d5b8268364} ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়াও, হট ডিলসে ৭০{b6613067af50ed88470f2ac66e0cbd763d887eea3bfb85f9e37555d5b8268364} পর্যন্ত ছাড় এবং নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারির সুবিধা থাকবে।
ক্যাম্পেইনের অংশ হিসেবে ‘৭.৭ সুপার সেভিংস সেল জ্যাকপট’ আয়োজন করা হয়েছে, যেখানে গ্রাহকরা ডেটল পণ্যে ২৯৯ টাকা কেনাকাটার মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জিততে পারবেন। পুরস্কারের মধ্যে রয়েছে মিডিয়া ১ টন নন-ইনভার্টার এসি, হায়ার ৩২ ইঞ্চি গুগল টিভি, এবং অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স।
ক্যাম্পেইনের উদ্বোধনী দিনে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’ অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন ব্র্যান্ডের পণ্যে বিশেষ মূল্যছাড় থাকবে। এছাড়া ৯ জুলাই এক্সক্লুসিভ ট্র্যাকশন ডিলের মাধ্যমে ৭৭ টাকা ও ৭৭৭ টাকায় জনপ্রিয় পণ্য কেনার সুযোগ থাকবে।
দারাজের ‘এভরিডে লো প্রাইস’ চ্যানেল গ্রাহকদের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য আরও সাশ্রয়ী করে তুলবে। ইবিএল জিপের মাধ্যমে নির্বাচিত হোম অ্যাপ্লায়েন্স কেনাকাটায় ০{b6613067af50ed88470f2ac66e0cbd763d887eea3bfb85f9e37555d5b8268364} সুদে ইএমআই এবং ক্যাশব্যাক সুবিধাও থাকবে। দারাজ বাংলাদেশের সকল গ্রাহককে এই শপিং ক্যাম্পেইনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।























