১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেবীগঞ্জে শিক্ষক ও মহিলা সদস্যার বিরুদ্ধে অভিযোগের পাল্টা অভিযোগ

  • আপলোড সময় : ০২:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১ নিউজটি পড়া হয়েছে

দেবীগঞ্জে শিক্ষক ও মহিলা — পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ১১৯ নম্বর গজপুরী পশ্চিম গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকশানা আক্তারের বিরুদ্ধে অভিযোগ করেছেন ৩ নম্বর দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মর্জিনা আক্তার। অভিযোগটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর দাখিল করা হয়েছে।

১১ নভেম্বর সাংবাদিকদের কাছে মর্জিনা আক্তার জানান, এর আগে ২০২৪ সালের ১৩ অক্টোবর বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার ১৬৬ জন অভিভাবক রোকশানা আক্তারের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। অভিযোগে উল্লেখ করা হয় যে, তিনি বিদ্যালয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করেননি এবং অসদাচরণ করেছেন। অভিযোগের পর রোকশানা আক্তারকে অন্য বিদ্যালয়ে বদলি করা হয়, ফলে বিদ্যালয়ের পরিবেশ শান্তিপূর্ণ হয়ে ওঠে এবং শিক্ষার্থীদের উপস্থিতিও বাড়ে।

মর্জিনা আক্তার দাবি করেন, ১৩ অক্টোবর রোকশানা আক্তার পুনরায় বিদ্যালয়ে যোগদান করার পর পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। তিনি জানান, তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, অথচ এসব বিষয়ে তিনি কিছু জানেন না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছনা বেগম জানান, রোকশানা আক্তার ১৩ অক্টোবর যোগদানের পর ১৪ অক্টোবর, ২৮ অক্টোবর, ৫ নভেম্বর, ১০ ও ১১ নভেম্বর মোট ৭ দিন নৈমিত্তিক ছুটি কাটান। তিনি বলেন, রোকশানা আক্তার যোগদানের পর অসুস্থ হয়ে পড়লে তিনি পল্লী চিকিৎসক ডেকে আনেন। তবে রোকশানা আক্তার তাঁর সাথে কোনো কথা বলেননি।

এদিকে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে কুলছুম ও রাফিয়া খাতুন জানান, রোকশানা আক্তার যোগদানের পর প্রধান শিক্ষক কর্তৃক মানসিক নির্যাতনের কোনো ঘটনা তারা দেখেননি।

রোকশানা আক্তার অভিযোগ করেন, মর্জিনা আক্তার তাঁর বদলির বিষয়ে মৌখিকভাবে তগবির করেছেন, তাই তিনি তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

মর্জিনা আক্তার অভিযোগগুলোকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলেন, তাঁর সুনাম ও সম্মানহানির প্রতিবাদে এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তিনি ইউএনও বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা জানান, অভিযোগটি তিনি এখনও ভালো করে দেখেননি। অভিযোগটি পর্যালোচনা করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বন্ধ ও লোকসানি শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর সুপারিশ সংসদীয় কমিটির

দেবীগঞ্জে শিক্ষক ও মহিলা সদস্যার বিরুদ্ধে অভিযোগের পাল্টা অভিযোগ

আপলোড সময় : ০২:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬