১০:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান খানের শাহরুখের সঙ্গে সংঘাতে না যাওয়ার কারণ জানালেন

  • আপলোড সময় : ০৯:৪১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৫ নিউজটি পড়া হয়েছে

সালমান খানের শাহরুখের সঙ্গে — বলিউডের সুপারস্টার সালমান খান জানিয়েছেন, তিনি শাহরুখ খানের সঙ্গে বক্স অফিসে সংঘাতে যেতে চান না। সম্প্রতি নিজের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি’র মুক্তির তারিখ নিয়ে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি।

সালমান খান অভিনীত ‘মাতৃভূমি’ সিনেমাটি আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। একই দিনে মুক্তি পাচ্ছে শ্রদ্ধা কাপুরের ‘ঈথা’। সালমান জানান, ৪ ডিসেম্বর মুক্তির তারিখ বেছে নেওয়ার পেছনে শাহরুখ খানের সিনেমা ‘কিং’-এর সঙ্গে সংঘাত এড়ানোর বিষয়টি রয়েছে।

এবিপি লাইভকে সালমান বলেন, “শাহরুখ খান ডিসেম্বরে আসছেন। আমার মনে হয় ২৪ ডিসেম্বর। শাহরুখ ও তার মেয়ে সুহানার সঙ্গে কোনোভাবেই আমি সিনেমা মুক্তির সংঘাতে যেতে চাই না।”

তিনি আরও বলেন, “এখন যে দুটি সিনেমা আসছে, ‘অ্যাভেঞ্জার্স’ ও ‘ডিউন’, সেগুলোর সঙ্গে আমি যেকোনো সময় লড়তে রাজি। কিন্তু সেগুলো আমার সিনেমার এক সপ্তাহ আগে মুক্তি পাচ্ছে। তাদের সঙ্গে একই সময়ে সিনেমা মুক্তি দিতে আমার কোনও সমস্যা নেই।”

সালমান জানান, ২৬ জানুয়ারিও ‘মাতৃভূমি’ মুক্তির জন্য ভালো একটি তারিখ হতে পারতো। তবে ওই সময়ে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে অভিনয় করছেন ভিকি কৌশল, রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাই তাদের সঙ্গেও মুক্তির সংঘাতে যেতে চাননি তিনি।

তিনি বলেন, “সঞ্জয় লীলা বানসালি ভিকি, রণবীর ও আলিয়াকে নিয়ে আসছেন। তাই তাদের সঙ্গেও সংঘাতে যেতে চাইনি। এর পরের সপ্তাহে আমার জন্য ভালো একটি তারিখ ছিল। কিন্তু মার্চে আবার আমার আরেকটি সিনেমা ‘মনস্টার’ মুক্তি পাবে। নিজের সিনেমার সঙ্গেও তো সংঘাতে যেতে চাই না।”

অন্যদিকে, শ্রদ্ধা কাপুরের ‘ঈথা’র সঙ্গে একই দিনে ‘মাতৃভূমি’ মুক্তি পাওয়ার বিষয়টি নিয়েও কথা বলেছেন সালমান। তিনি জানান, সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণার সময় শ্রদ্ধার সিনেমা একই দিনে মুক্তি পাওয়ার বিষয়টি তার জানা ছিল না।

সালমান বলেন, “৪ ডিসেম্বর মুক্তির তারিখ ঘোষণার সময় আমি জানতাম না যে শ্রদ্ধার সিনেমাটিও ওই দিন মুক্তি পাবে। বিষয়টি জানতে পেরে আমার সত্যিই খুব খারাপ লেগেছে। আগে জানলে আমি শ্রদ্ধার সঙ্গে একই দিনে সিনেমা মুক্তি দিতাম না। আমি ওকে ফোন করেছিলাম। বলেছি, আমি সত্যিই দুঃখিত, বিষয়টি আমার জানা ছিল না।”

‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমাটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। এতে সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং, অনুপ বিক্রম শাহি ও প্রশান্ত তামাং।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্ক টাইমসে হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে রাষ্ট্রবিরোধী তৎপরতা বলা হয়েছে

সালমান খানের শাহরুখের সঙ্গে সংঘাতে না যাওয়ার কারণ জানালেন

আপলোড সময় : ০৯:৪১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬