০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার বেড়া উপজেলায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে আহত কয়েকজন

  • আপলোড সময় : ০৩:০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১ নিউজটি পড়া হয়েছে

পাবনার বেড়া উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে টানা তিন দিন ধরে সংঘর্ষের ঘটনা ঘটছে। এই সংঘর্ষে সাংবাদিকসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের পরেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (২১ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল। পরিস্থিতি ছিল থমথমে। এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় দুই দলের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল করেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করলে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এরপর থেকেই দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটছে। শনিবার দুপুর থেকে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় উভয় গ্রুপের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার জানান, গ্রামবাসীর পূর্ববিরোধ ও রাজনৈতিক বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার অভিযোগ করেন, আওয়ামী লীগ পূর্বপরিকল্পিতভাবে বেড়াকে অশান্ত করে রেখেছে। তবে তিনি দাবি করেন, বিএনপি ও সাধারণ মানুষ শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে।

মাসুদ খন্দকার বলেন, আওয়ামী লীগ লাশের রাজনীতি করতে চায়, যাতে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রের সুযোগ তৈরি করতে পারে। বিএনপি তাদের সেই সুযোগ দেবে না।

এ সময় বেড়া থানার ওসির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মাসুদ খন্দকার। তার অভিযোগ, সংঘর্ষের ঘটনায় ওসির যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, তিনি তা নেননি।

এ ঘটনার পর এলাকায় পুলিশি উপস্থিতি বৃদ্ধি পেয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেলের উৎপাদন বাড়ানোর উদ্যোগ ট্রাম্প, পুতিন ও শি’র

পাবনার বেড়া উপজেলায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে আহত কয়েকজন

আপলোড সময় : ০৩:০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬