১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদের বেতন বাড়ানোর পর বাড়িভাড়া না বাড়ানোর নির্দেশ মীর শাহে আলমের

  • আপলোড সময় : ০৪:৩৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২ নিউজটি পড়া হয়েছে

শ্রমিকদের বেতন বাড়ানোর পর — ঢাকার সাভার পৌরসভায় রবিবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম শ্রমিকদের বেতন বাড়ানোর পর বাড়িভাড়া বাড়ানোর বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, বাড়ির মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যদি তারা শ্রমিকদের বেতন বৃদ্ধির সুযোগে বাড়িভাড়া বাড়ান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সাধারণত প্রতি পাঁচ বছরে শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করা হয়, তবে এবার তিন বছরের মাথায় নতুন বোর্ড গঠন করা হয়েছে। তিনি জানান, বোর্ড ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হবে।

মীর শাহে আলম বলেন, শ্রমিকদের দাবি ও মালিকদের প্রস্তাবের মধ্যে সমন্বয় করে একটি সিদ্ধান্ত আসতে পারে। তিনি শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন এবং বাড়িভাড়া না বাড়ানোর জন্য বাড়ির মালিকদের প্রতি অনুরোধ জানান।

প্রতিমন্ত্রী বলেন, বাড়িভাড়া বেড়ে গেলে শ্রমিকরা আবারও আর্থিক সংকটে পড়বেন। তিনি বাড়ির মালিকদের মানবিকভাবে বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান। স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনকে বাড়ির মালিকদের সঙ্গে আলোচনা করার জন্য তিনি অনুরোধ করেন।

মীর শাহে আলম আরও বলেন, শ্রমিকেরা তাদের কাছে দাবি জানিয়েছেন যে, বেতন বাড়লেও বাড়ির মালিকেরা যেন ভাড়া বাড়িয়ে না দেন। তিনি সাভার ছাড়াও গাজীপুর, আশুলিয়া, ভালুকা, টঙ্গী, নারায়ণগঞ্জ, হেমায়েতপুর, কেরানীগঞ্জ ও কালিয়াকৈরসহ দেশের সব পোশাকশিল্প অধ্যুষিত এলাকার বাড়ির মালিকদের উদ্দেশে এ অনুরোধ করেন।

সভায় প্রতিমন্ত্রী অভিযোগ করেন, পোশাকশিল্পে অস্থিরতা তৈরির পেছনে আওয়ামী লীগের নেতাকর্মীদের উসকানি রয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের বেশির ভাগ নেতাকর্মী দেশের বাইরে অবস্থান করছেন এবং সেখান থেকে তারা দেশের কিছু মানুষকে উসকানি দিচ্ছেন।

তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের পর জনগণের ভোটে নির্বাচিত হয়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। সরকার গুম, হত্যা কিংবা গুলি করে মানুষ হত্যার রাজনীতি করতে চায় না। গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। তবে কোনো পক্ষকে নাশকতা বা অস্থিতিশীলতা তৈরির সঙ্গে জড়িত হিসেবে শনাক্ত করা গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পিছপা হবে না।

সভায় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, জেলা প্রশাসক ফরিদা খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, সাভার মডেল থানার ওসি সাইফুল আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতা, পোশাক কারখানার মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। তবে সভায় প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ছাড়া অন্য কাউকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে সকল সম্প্রদায়ের ঐক্য প্রয়োজন: রাষ্ট্রপতি

শ্রমিকদের বেতন বাড়ানোর পর বাড়িভাড়া না বাড়ানোর নির্দেশ মীর শাহে আলমের

আপলোড সময় : ০৪:৩৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬