১২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যাকবলিত অঞ্চলে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি, পুলিশের হামলার প্রতিবাদ

  • আপলোড সময় : ০১:১৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ১৭ নিউজটি পড়া হয়েছে

গণতান্ত্রিক ছাত্র জোট বন্যাকবলিত অঞ্চলে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে নতুন সূচি ঘোষণার দাবি জানিয়েছে। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের…

গণতান্ত্রিক ছাত্র জোট বন্যাকবলিত অঞ্চলে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে নতুন সূচি ঘোষণার দাবি জানিয়েছে। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

বুধবার (১৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোটের নেতারা বলেন, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের দুর্ভোগ আরও বেড়েছে।

নেতারা উল্লেখ করেন, অনেক পরীক্ষাকেন্দ্রে পানি প্রবেশ করেছে এবং পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে দীর্ঘ যানজট ও বিচ্ছিন্ন যোগাযোগব্যবস্থার মুখোমুখি হতে হচ্ছে। অনেক অভিভাবকও জীবনের ঝুঁকি নিয়ে সন্তানদের পরীক্ষাকেন্দ্রে নিয়ে গেছেন।

গণতান্ত্রিক ছাত্র জোটের নেতারা শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে বলেন, দুর্ভোগে থাকা শিক্ষার্থীদের বিষয়ে মন্ত্রীর মন্তব্য গ্রহণযোগ্য নয়। আন্দোলনে পুলিশের হামলাকে সরকারের দমনমূলক মনোভাবের প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

জোট অবিলম্বে বন্যাকবলিত এলাকার বাস্তব পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণার দাবি জানায় এবং সরকারি উদ্যোগে ত্রাণ, উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করার আহ্বান জানায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বন্ধ ও লোকসানি শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর সুপারিশ সংসদীয় কমিটির

বন্যাকবলিত অঞ্চলে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি, পুলিশের হামলার প্রতিবাদ

আপলোড সময় : ০১:১৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬