০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুগপৎ আন্দোলনের নেতাদের শুভেচ্ছা বিনিময়

  • আপলোড সময় : ০২:৫৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ১৬ নিউজটি পড়া হয়েছে

ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবনে এই অন…

ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রীয় অতিথি ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে প্রধানমন্ত্রী নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়। ৪১টি দলের নেতৃবৃন্দকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যগণ এবং আন্দোলনের সময়ে গঠিত লিয়াজোঁ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে সরকার গঠনের পর এটি আন্দোলনে শরিক দলের নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠান। গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক বাম জোট, ইসলামী ঐক্যজোটসহ ইসলামী দলগুলোকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বন্ধ ও লোকসানি শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর সুপারিশ সংসদীয় কমিটির

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুগপৎ আন্দোলনের নেতাদের শুভেচ্ছা বিনিময়

আপলোড সময় : ০২:৫৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬