১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে বাঁশ কাটতে গিয়ে যুবক বিদ্যুতায়িত হয়ে নিহত

  • আপলোড সময় : ০৫:০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • 7

নড়াইলের কালিয়া উপজেলায় বাঁশ কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে উজ্জ্বল তুলকদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের কালাবাড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হোসেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত উজ্জ্বল তালুকদার কালাবাড়িয়া গ্রামের কবির তালুকদারের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উজ্জ্বল নিজ বাড়ির পাশে বাঁশবাগানে বাঁশ কাটতে যান।

বাঁশ কাটার একপর্যায়ে বাঁশটি বিদ্যুতের তারের উপর পড়ে যায়, ফলে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে ওসি মো.হোসেন আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির বিরুদ্ধে নাহিদ ইসলামের অভিযোগ

নড়াইলে বাঁশ কাটতে গিয়ে যুবক বিদ্যুতায়িত হয়ে নিহত

আপলোড সময় : ০৫:০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬