০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

  • আপলোড সময় : ০১:৫১:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • 4

সাভারের আশুলিয়ায় ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আশুলিয়ার ২৬টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এই শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে আশুলিয়ার কাঠগড়া অঞ্চলসহ আশপাশের এলাকায় এসব কারখানা বন্ধ ঘোষণা করা হয়। শ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কর্মবিরতি পালন করেন এবং পরে বিক্ষোভ শুরু করেন।

আশুলিয়া থানা-পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ-১-এর কর্মকর্তাদের মতে, নাঈম নিটওয়ারের শ্রমিকেরা আশপাশের কারখানার শ্রমিকদের বের করার চেষ্টা করেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এর ফলে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

শ্রমিকদের আন্দোলন কাঠগড়া, নিশ্চিন্তপুরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, সংঘর্ষের সময় তাদের ৪-৫ জন সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে ২৬টি পোশাক কারখানায় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পুলিশ সদর দপ্তরের কাছে ৩৫৭ কর্মকর্তার তথ্য চাওয়া হয়েছে

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

আপলোড সময় : ০১:৫১:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬