১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার পেলেন সিকিউরিটি গার্ড আব্দুস সালাম

  • আপলোড সময় : ০৯:০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ২২ নিউজটি পড়া হয়েছে

রাজধানীর রমনা এলাকায় একটি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালনকারী সিকিউরিটি গার্ড আব্দুস সালামকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়ে…

রাজধানীর রমনা এলাকায় একটি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালনকারী সিকিউরিটি গার্ড আব্দুস সালামকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়েছে। বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং উপহার তুলে দেন।

আব্দুস সালাম, পাবনার নগরবাড়ি ঘাট এলাকার বাসিন্দা, গত ৮ মাস ধরে অর্থাভাবে সিকিউরিটি গার্ডের কাজ করছেন। তিনি আগে একজন গাড়িচালক ছিলেন, কিন্তু স্ট্রোকের কারণে গাড়ি চালাতে পারেন না। অসুস্থ শরীর নিয়েও তিনি প্রতিদিন ১২ ঘণ্টা কাজ করেন।

প্রধানমন্ত্রী তার সচিবালয়ের কার্যালয়ে যাওয়ার সময় আব্দুস সালামকে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার প্রতি মানবিক সাড়া দেন। আব্দুস সালাম বলেন, “আমি কখনো কল্পনাও করিনি, যে এটি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হবে।”

এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক দৃষ্টান্তের প্রশংসা হচ্ছে। তারা বলছেন, সাধারণ মানুষের আন্তরিক অনুভূতির মূল্যায়ন একটি ব্যতিক্রমী উদাহরণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বন্ধ ও লোকসানি শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর সুপারিশ সংসদীয় কমিটির

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার পেলেন সিকিউরিটি গার্ড আব্দুস সালাম

আপলোড সময় : ০৯:০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬