১০:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাণিজ্য মেলার আয়োজন নিয়ে উদ্বেগ

  • আপলোড সময় : ০৬:২২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১ নিউজটি পড়া হয়েছে

ভোলার সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বাণিজ্য মেলার আয়োজনের প্রস্তুতি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা। মাঠটি শিশুদের খেলাধুলা, তরুণদের ক্রিকেট চর্চা এবং বয়স্কদের হাঁটার জন্য ব্যবহৃত হয়। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন বয়সী মানুষ এখানে শরীরচর্চা করেন।

শিক্ষার্থীরা জানান, মাঠটি শুধুমাত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নয়, বরং শহরের সকল মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ শরীরচর্চার স্থান। বিকেলে এখানে ক্রিকেটসহ নানা খেলাধুলায় অংশ নেয় শিশু-কিশোর ও তরুণেরা। মেলার আয়োজন হলে এসব কার্যক্রম বন্ধ হয়ে যাবে বলে তাদের আশঙ্কা।

তন্ময়, তালহা, সামিক, হিরা ও নাফিজ আহম্মেদ নামের কয়েকজন শিক্ষার্থী জানান, ডিসেম্বর মাসে তাদের বার্ষিক পরীক্ষা রয়েছে এবং জানুয়ারিতে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ সময় মাঠে মেলা বসানো হলে তারা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হবেন। তারা জানান, মেলা শেষে মাঠের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় এবং খেলতে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটে।

অভিভাবকরা একই উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, শহরে শিশুদের খেলাধুলার উপযোগী জায়গা সীমিত। সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠটি নষ্ট হলে শিক্ষার্থীদের পাশাপাশি শহরের সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হবেন। তারা দাবি করেছেন, মেলার জন্য শহরের অন্য কোনো উপযুক্ত স্থান নির্ধারণ করা হোক।

ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান জানান, জেলা প্রশাসকের পক্ষ থেকে মাঠে মেলা আয়োজনের বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছিল। তিনি জেলা প্রশাসককে জানিয়েছেন, মাঠটি শিক্ষার্থীদের খেলাধুলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বার্ষিক পরীক্ষা, বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম এবং নতুন বছরের বই বিতরণসহ অন্যান্য কাজে মাঠটি প্রয়োজন হয়।

মেলার আয়োজনের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্সের প্রতিনিধি মাহাবুর রহমান জানান, তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং এ বিষয়ে সবাইকে নিয়ে বসার পরিকল্পনা করেছেন।

এদিকে, ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানিয়েছেন, বাণিজ্য মেলার কোনো অনুমতি দেওয়া হয়নি। তিনি বলেন, বিভিন্ন সংস্থার কাছে তথ্য চাওয়া হয়েছে এবং সেসব তথ্য পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠটি ভোলা শহরের শিশু-কিশোর, তরুণ, বয়স্ক ও প্রবীণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই মাঠটির বহুমুখী ব্যবহার ও জনস্বার্থ বিবেচনায় নিয়ে সেখানে বাণিজ্য মেলার আয়োজনের উদ্যোগ পুনর্বিবেচনা করা জরুরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্ক টাইমসে হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে রাষ্ট্রবিরোধী তৎপরতা বলা হয়েছে

ভোলার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাণিজ্য মেলার আয়োজন নিয়ে উদ্বেগ

আপলোড সময় : ০৬:২২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬