১০:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসজির জয়, তবে দেজিরে দুয়ের চোটে উদ্বেগ

  • আপলোড সময় : ০৬:৫৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১ নিউজটি পড়া হয়েছে

পিএসজির জয় তবে দেজিরে — ফরাসি ক্লাব পিএসজির জন্য একটি জয়ের রাতে বড় দুঃসংবাদ এসেছে দেজিরে দুয়ের চোটের খবর। শনিবার নিসের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে ডান হাঁটুতে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে এই ফরাসি ফরোয়ার্ডকে। মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। তার চোটের প্রকৃত অবস্থা জানতে পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করতে হচ্ছে পিএসজিকে।

ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে বল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করতে গিয়ে অস্বাভাবিকভাবে হাঁটু মচকে পড়ে যান দুয়ে। এর কিছুক্ষণ আগে আশরাফ হাকিমির পাস থেকে গোল করে পিএসজিকে ২-১ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন তিনি। চলতি মৌসুমে এটি ছিল তার ষষ্ঠ গোল।

মাটিতে পড়ে ডান হাঁটু চেপে ধরে যন্ত্রণায় কাতরাতে থাকেন ২১ বছর বয়সী এই ফুটবলার। তার চিকিৎসার জন্য প্রায় পাঁচ মিনিট খেলা বন্ধ রাখতে হয়। পরে গ্যালারির দর্শকদের করতালির মধ্যে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে।

ম্যাচ শেষে পিএসজি কোচ লুইস এনরিকে জানান, চোটটি গুরুতর বলেই মনে হচ্ছে। তিনি বলেন, ‘পরীক্ষার ফলের জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এটি স্পষ্টতই গুরুতর চোট।’

দুয়ের চোটের কারণে পিএসজির উদ্বেগ বাড়ছে। গত মাসে বার্সেলোনার বিপক্ষে খেলতে গিয়ে ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যায় খভিচা কাভারাৎসখেলিয়ার। এই জর্জিয়ান উইঙ্গারের চলতি মৌসুমে আর মাঠে ফেরার সম্ভাবনা কম। এবার দেজিরে দুয়েকেও দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চলতি মৌসুমে পিএসজির অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন দুয়ে। গত দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। চলতি মৌসুমে ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় তিন ম্যাচে করেছেন তিন গোল। উইঙ্গার ও মাঝমাঠ- দুই জায়গাতেই খেলতে পারেন ফরাসি জাতীয় দলের এই ফুটবলার।

দুয়ের চোটের পর জানুয়ারির দলবদলে নতুন খেলোয়াড় নেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে এনরিকে বলেন, ‘আমরা সব সময়ই সম্ভাবনার জন্য উন্মুক্ত।’ তবে তার মতে, দলে বিকল্প খেলোয়াড় আছে এবং সবাই মিলে এই পরিস্থিতি সামলে উঠবেন। ‘এটা কোনো সমস্যা নয়,’ বলেন পিএসজি কোচ।

পেশাদার ফুটবলে এমন চোটের বাস্তবতা মেনে নিয়ে দুয়ে আরও শক্তিশালী হয়ে ফিরবেন বলেও আশা এনরিকের। তার ভাষায়, ‘সর্বোচ্চ পর্যায়ের পেশাদার ফুটবলারের জীবনে এমন ঘটনা ঘটতেই পারে। এটা মেনে নিতে হবে। আমি নিশ্চিত, সে ভালোভাবে সেরে উঠবে এবং আরও শক্তিশালী হয়ে ফিরবে।’

দুয়ের চোটের ধাক্কা সামলেও শেষ পর্যন্ত নিসের বিপক্ষে জয় পেয়েছে পিএসজি। ম্যাচের শুরুতে আলজেরিয়ার আন্তর্জাতিক ফুটবলার মোহামেদ আমুরার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। পরে হ্যান্ডবলের ঘটনায় ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় পিএসজি। স্পটকিক থেকে গোল করে সমতা ফেরান সেনি মায়ুলু।

এর এক মিনিট পরই পিএসজিকে এগিয়ে দেন দুয়ে। হাকিমির পাস থেকে গোলটি করেন তিনি। বিরতির পরও লড়াই চালিয়ে যায় দুই দল। ৮৫ মিনিটে গোল করে পিএসজির ব্যবধান বাড়ান দুয়ের বদলি হিসেবে নামা ফেরান তোরেস। বক্সের ভেতর বল নিয়ন্ত্রণে নিয়ে ঘুরে দাঁড়িয়ে লক্ষ্যভেদ করেন তিনি। চলতি মৌসুমে এটি তার অষ্টম গোল, তবে দুই মাসের মধ্যে প্রথম।

যোগ করা সময়ে আলি আবদি নিসের হয়ে একটি গোল শোধ করেন। কিন্তু তাতে হার এড়ানো সম্ভব হয়নি স্বাগতিকদের। টানা তিন জয়ের পর হারল নিস। অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২তম জয় পেল পিএসজি। এর মধ্যে লিগ ওয়ানেই টানা আটটি জয়।

এই জয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লিলের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে তারা। ঘরের মাঠে লিওঁর কাছে ১-০ গোলে হেরেছে লিল। ম্যাচের একমাত্র গোলটি করেন ম্যাডস বিদস্ট্রুপ।

রোববার অ্যাঞ্জের বিপক্ষে জিতলে দ্বিতীয় স্থানে ওঠার পাশাপাশি পিএসজির সঙ্গে ব্যবধান তিন পয়েন্টে নামিয়ে আনার সুযোগ আছে প্যারিস এফসির। লিওঁ উঠে এসেছে চতুর্থ স্থানে। স্ত্রাসবুর্গকে ১-০ গোলে হারিয়ে সেরা ছয়ে জায়গা করে নিয়েছে ব্রেস্ত।

এদিকে অক্সেরের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মোনাকো। এতে লিগ ওয়ানে তাদের জয়হীন থাকার ধারা বেড়ে দাঁড়িয়েছে ছয় ম্যাচে। নতুন কোচ দিদিয়ের দিগার্দের অধীনে প্রথম ম্যাচে তুলুজের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লঁস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্ক টাইমসে হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে রাষ্ট্রবিরোধী তৎপরতা বলা হয়েছে

পিএসজির জয়, তবে দেজিরে দুয়ের চোটে উদ্বেগ

আপলোড সময় : ০৬:৫৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬