১০:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৯:৫৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৪ নিউজটি পড়া হয়েছে

বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস — ফরিদপুরের বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে বোয়ালমারী উপজেলা অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির বোয়ালমারী শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌরসভার সাবেক কাউন্সিলর আজিজুল হক, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এলিম বিশ্বাস, অনারারি ক্যাপ্টেন (অব.) সৈয়দ কামরুজ্জামান, কাজী এনামুল হক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মোল্লা মনিরুজ্জামান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. ওসমান আলী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. আব্দুল কুদ্দুস এবং ওয়ারেন্ট অফিসার (অব.) মো. শহিদুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন অনারারি ক্যাপ্টেন (অব.) শরীফ গোলজার রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. সরোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সার্জেন্ট (অব.) মো. চুন্নু বিশ্বাস ও সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রোকনুজ্জামান বকুল, সৈনিক (অব.) মো. রবিউল খান, করপোরাল (অব.) এম কামরুজ্জামানসহ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণে বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। বক্তারা বলেন, দেশপ্রেম, শৃঙ্খলা, পেশাদারত্ব ও আত্মত্যাগের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা প্রদানেও বাহিনীর ভূমিকা প্রশংসনীয়।

এ সময় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার পাশাপাশি কল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে সশস্ত্র বাহিনীর সব সদস্যের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়। এ ছাড়া পাঁচজনকে আর্থিক অনুদান প্রদান করা হয়। শেষে উন্মুক্ত র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্ক টাইমসে হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে রাষ্ট্রবিরোধী তৎপরতা বলা হয়েছে

বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৯:৫৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬