০৬:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষায় সরকারের পাঁচটি উদ্যোগের ঘোষণা প্রধানমন্ত্রীর উপদেষ্টার

  • আপলোড সময় : ০১:০২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • 11

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের পাঁচটি উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, যারা প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি, তারা পুনরায় অংশ নিতে পারবেন।

মাহদী আমিন জানান, এসব পরীক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে, শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এর আগে, গত সোমবার এইচএসসি পরীক্ষা পুনরায় নেওয়ার দাবিতে শিক্ষার্থীরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। বুধবারও তাদের আন্দোলন অব্যাহত রয়েছে। এ প্রেক্ষাপটে মাহদী আমিন ফেসবুকে এ বিষয়ে বক্তব্য দেন।

তিনি বলেন, আজ চট্টগ্রাম বোর্ড ছাড়া সারা দেশে ২ হাজার ৫৮৩টি পরীক্ষাকেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সরকার শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে।

মাহদী আমিনের উল্লেখিত পাঁচটি উদ্যোগের মধ্যে রয়েছে: স্থানীয় প্রশাসনকে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত কিংবা পরীক্ষার সময় বৃদ্ধির নির্দেশনা, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর প্রদান এবং দায়ী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা।

Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর আত্মহত্যা সৌদি নাগরিকের

এইচএসসি পরীক্ষায় সরকারের পাঁচটি উদ্যোগের ঘোষণা প্রধানমন্ত্রীর উপদেষ্টার

আপলোড সময় : ০১:০২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬