১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতে যোগ দিলেন ৬৫০ জন, সাবেক বিচারপতি ও সেনা কর্মকর্তাও রয়েছেন

  • আপলোড সময় : ০৫:৫২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • 0

রাজধানীর কাকরাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ৬৫০ জন ব্যক্তি। তাদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা, আইনজীবী, ব্যবসায়ী, আলেম এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক দাওয়াতি সমাবেশে তাদের ফুল ও ইসলামিক বই উপহার দিয়ে দলে বরণ করে নেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যোগদানকারীদের মধ্যে রয়েছেন সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সাবেক সেনা কর্মকর্তা কর্নেল ফারুক হোসাইন, সাবেক পুলিশ কর্মকর্তা ওবায়দুল হক এবং জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সেলিম আহমেদ।

এছাড়া, রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির ইয়াকুব সরকার, হাজী আলতাব হোসেন, মুশফিকুর রহমান বাবু এবং মো. জাবেদ ওমর। ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্যে জামায়াতে যোগদান করেছেন মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মুফতি আবুল কালাম আজাদ মাদানী এবং অন্যান্য আলেম।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ড. শফিকুল ইসলাম মাসুদ এবং দেলাওয়ার হোসেন। নবযোগদানকারী ও জামায়াত নেতাদের মধ্যে বক্তব্য দেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপিতে চাঁদাবাজদের ঠাঁই নেই: এমপি জসিম উদ্দিন

জামায়াতে যোগ দিলেন ৬৫০ জন, সাবেক বিচারপতি ও সেনা কর্মকর্তাও রয়েছেন

আপলোড সময় : ০৫:৫২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬