১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে হামলার অভিযোগ, আহত স্বেচ্ছাসেবক দল নেতা

  • আপলোড সময় : ০৪:২৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • 1

পটুয়াখালীর বাউফলে ৫৫ নম্বর দক্ষিণ রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত নেতার নাম হাসনাইন হোসেন সোহেল (৪৮)। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে সভা চলাকালে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বিএনপি নেতা নজরুল খান ও তার কয়েকজন সহযোগী এ হামলা চালিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উত্তর সাবুপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দেবনাথ। সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে শাজাহান খানের নাম প্রস্তাব ও সমর্থন করা হলে প্রিজাইডিং কর্মকর্তা তাকে বিজয়ী ঘোষণা করেন।

এ সময় নির্বাচনটি নিয়মবহির্ভূত দাবি করে প্রতিবাদ জানান হাসনাইন হোসেন সোহেল। এতে নজরুল খানের সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে নজরুল খান ও তার অনুসারীরা সোহেলের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কমিটি ঘোষণার সময় সভায় প্রয়োজনীয় সদস্য সংখ্যা (কোরাম) উপস্থিত ছিল না।

প্রিজাইডিং কর্মকর্তা স্বপন কুমার দেবনাথ বলেন, ‘যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না এবং শাজাহান খানের নাম প্রস্তাব ও সমর্থন পেয়েছে, তাই তাকে নির্বাচিত ঘোষণা করেছি।’ তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।

অন্যদিকে হামলার অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা নজরুল খান বলেন, ‘আমি কোনো হামলা চালাইনি, অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধ করেছি মাত্র।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ‘নির্বাচনের বিষয়টি পুলিশকে আগে থেকে জানানো হয়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে হামলার অভিযোগ, আহত স্বেচ্ছাসেবক দল নেতা

আপলোড সময় : ০৪:২৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬