চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, চাঁদপুরে কোনো মাদক, ইভটিজিং ও চাঁদাবাজের স্থান হবে না। তিনি আজ মঙ্গলবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন।
মানিক অভিযোগ করেন, একটি মহল সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং তিনি বলেন, "সব অপশক্তিকে আমরা একসঙ্গে রুখে দেবো। তবে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।" তিনি জনগণকে যেকোনো সমস্যায় প্রশাসনের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান।
এছাড়া, তিনি জানান, এলাকার চারপাশের পুকুর ও জলাশয় পরিষ্কার করে ৩ সেপ্টেম্বরের মধ্যে মাছ অবমুক্ত করা হবে এবং ৫ সেপ্টেম্বরের মধ্যে সদর ও হাইমচরে চার হাজার গাছ রোপণ করা হবে।
স্বাস্থ্য ও শিক্ষাখাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার এই দুই খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। চাঁদপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করার প্রক্রিয়া চলছে।



















