০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের জন্য ‘পিংক সাইকেল’ উপহার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী

  • আপলোড সময় : ০১:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • 0

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের শিক্ষায় উৎসাহিত করতে ‘পিংক সাইকেল’ উপহার দিতে চান। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

আজ মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, সারা দেশে প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয় রয়েছে এবং প্রতিটি ক্লাসে মেয়েদের শিক্ষায় উৎসাহিত করার জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, এসএসসি ও সমমান পরীক্ষায় যারা জিপিএ-৫ পেয়েছেন, তাদের জন্যও অ্যাওয়ার্ড দেয়া হবে। সদ্য পাশ করা এক লাখ ১৬ হাজার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে তাদের উপহার হিসেবে ট্যাব দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং এবারের বাজেটে শিক্ষায় জিডিপির ২ শতাংশ বরাদ্দ দিয়েছেন, যা তিনি ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা করছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান: বিএনপি এমপি মানিক

মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের জন্য ‘পিংক সাইকেল’ উপহার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী

আপলোড সময় : ০১:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬