০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের অভিযোগ

  • আপলোড সময় : ১২:১৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • 1

সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকায় গোরস্থান, দরগা ও মাদ্রাসাসংলগ্ন সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে আব্দুস সামাদ ও তার সহযোগীদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, আদালতের নিষেধাজ্ঞা ও ১৪৫ ধারা অগ্রাহ্য করে তারা কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা করছেন।

মামলার নথি অনুযায়ী, গোলাম মহিউদ্দিন রনির সাথে আব্দুস সামাদের মামলা চলছে। এর আগে নোটিশ থাকা সত্ত্বেও সেখানে দোকান বসানোর চেষ্টা করা হয়েছিল। বর্তমানে ধর্মীয় স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শন সংলগ্ন জমি দখলের জন্য জালিয়াতির মাধ্যমে চেষ্টা চলছে বলে জানা গেছে।

বেসিক ব্যাংক সাতক্ষীরা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মৃত্যুঞ্জয় কুমার গায়েন জানিয়েছেন, ব্যাংকের সাইনবোর্ডটি তাদের পক্ষ থেকে লাগানো হয়নি এবং আব্দুস সামাদকে বারবার সাইনবোর্ডটি সরানোর জন্য বলা হলেও তিনি তা সরাননি।

এলাকাবাসী আব্দুল ওহাব গাজী ও আব্দুল মজিদ অভিযোগ করেছেন যে, সামাদ দীর্ঘদিন ধরে এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। তারা প্রশাসনের কাছে আব্দুস সামাদকে গ্রেফতার ও উচ্ছেদের দাবি জানিয়েছেন।

দেবহাটা থানার এএসআই আকিজুর রহমান জানিয়েছেন, আদালতের নোটিশ পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে নিষেধাজ্ঞা দিয়েছেন। আদালতের নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান: বিএনপি এমপি মানিক

সাতক্ষীরায় গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের অভিযোগ

আপলোড সময় : ১২:১৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬