১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এনবিআরের নতুন নির্দেশনা

  • আপলোড সময় : ০৩:৩১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • 4

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বৈশ্বিক সংকট মোকাবিলা এবং দেশের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার ভিত্তিতে এনবিআর সব কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী আচরণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এনবিআরের বোর্ড প্রশাসন-১ শাখার দ্বিতীয় সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সই করা চিঠির মাধ্যমে এই নির্দেশনা জানানো হয়।

এনবিআরের আদেশে উল্লেখ করা হয়েছে, কর, কাস্টমস ও ভ্যাট দপ্তরসহ সকল সংস্থাকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১২টি নির্দেশনা জারি করা হয়েছিল। সেই নির্দেশনার আলোকে এনবিআর নিজস্ব দাপ্তরিক আদেশে একাধিক সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের সমন্বিত কর্মপরিকল্পনা: প্রধানমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এনবিআরের নতুন নির্দেশনা

আপলোড সময় : ০৩:৩১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬