১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া হাসপাতালে দুদকের অভিযান: মৃত্যু সনদে অনিয়মের অভিযোগ

  • আপলোড সময় : ০৩:৩৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • 1

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে টাকার বিনিময়ে মৃত্যু সনদ দেওয়ার অভিযোগের সত্যতা যাচাইয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ সেপ্টেম্বর) গোপনীয়ভাবে পরিচালিত এ অভিযানে রোগী সেজে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অনিয়মের তথ্য সংগ্রহ করা হয়।

বুধবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি, আল্ট্রাসনোগ্রাফি বিভাগ ও রান্নাঘর পরিদর্শন করে দুদকের একটি দল। অভিযানের নেতৃত্ব দেন কুষ্টিয়ার উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানা।

দুদক সূত্রে জানা যায়, হাসপাতালের সার্বিক অব্যবস্থাপনা, রোগীদের হয়রানি এবং অর্থের বিনিময়ে সিরিয়াল এগিয়ে দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মৃত্যু সনদ দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।

হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, নার্সদের আচরণ এবং রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান নিয়েও অভিযোগ রয়েছে। এসব বিষয় হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

দুদকের উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানা জানান, অভিযানের সার্বিক বিষয় কমিশনে প্রতিবেদন আকারে দাখিল করা হবে। হাসপাতালের উপপরিচালক ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, দুদক আকস্মিকভাবে অভিযান পরিচালনা করেছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাউজানে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা: ২৬তম হত্যাকাণ্ড

কুষ্টিয়া হাসপাতালে দুদকের অভিযান: মৃত্যু সনদে অনিয়মের অভিযোগ

আপলোড সময় : ০৩:৩৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬