০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে অস্ত্রের মুখে বিকাশকর্মীর কাছ থেকে ৩ লাখ টাকা ছিনতাই

  • আপলোড সময় : ০২:৫১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • 0

বাগেরহাটে প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে এক বিকাশকর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামের হেরেমের মোড়ে এই ঘটনা ঘটে।

স্থানীয় পরিবেশক মেসার্স জাবেদ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর কুদরতী জানান, সেলস অফিসার সানি জাবির বাঁধন নগদ টাকা নিয়ে কচুয়া উপজেলার গজালিয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে তিনটি মোটরসাইকেলে থাকা ছয় ব্যক্তি তাকে গতিরোধ করে এবং দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে।

ছিনতাইকারীরা সেলস অফিসার সানি জাবিরের কাছ থেকে ব্যাগে থাকা নগদ টাকা ও একটি মুঠোফোন ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

বাগেরহাট সদর থানার ওসি মো. শামসুল আরেফিন জানান, এই ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন এবং ছিনতাইকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাসের শ্রদ্ধা নিবেদন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে

বাগেরহাটে অস্ত্রের মুখে বিকাশকর্মীর কাছ থেকে ৩ লাখ টাকা ছিনতাই

আপলোড সময় : ০২:৫১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬