০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ

  • আপলোড সময় : ০৬:১৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • 1

বাংলাদেশ নেপালের ত্রাণ ও মানবিক কার্যক্রমে সহায়তার জন্য ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে। নেপালের চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এই অর্থ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে লেখা একটি চিঠি হস্তান্তর করেন। এ সময় তিনি বাংলাদেশ সরকারের দেওয়া আর্থিক সহায়তার বিষয়টি রাষ্ট্রদূতকে অবহিত করেন।

নেপালে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পর দেশটির পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়েছে।

এর আগে, ১ সেপ্টেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন এবং নেপালের এই দুর্যোগে গভীর শোক ও সমবেদনা জানান।

এদিকে, নেপালের ট্র্যাজেডির পরিপ্রেক্ষিতে ২৭ আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদে একটি শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাসের শ্রদ্ধা নিবেদন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে

বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ

আপলোড সময় : ০৬:১৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬