০১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

MIST-এ লেকচারার হলেন জবি রসায়নের রাকিব খান

  • আপলোড সময় : ০৫:৩১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • 1

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী রাকিব খান মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (MIST) রসায়ন বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেছেন। তিনি ২২ জুলাই এই পদে যোগদান করেন।

রাকিব খান জবি রসায়ন বিভাগ থেকে অনার্স সম্পন্ন করে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন। অনার্স শেষ করার পর তিনি জবি রসায়ন বিভাগের শিক্ষক এ. জে. সালেহ আহমেদের রিসার্চ গ্রুপে যোগ দেন এবং গত এক বছরে ৮টি গবেষণাপত্র প্রকাশ করেন। এর মধ্যে ২টি রিসার্চ পেপার, ৪টি রিভিউ পেপার এবং ২টি বুক রিভিউ অন্তর্ভুক্ত রয়েছে। ২০২৬ সালে তিনি ৬টি গবেষণাপত্র প্রকাশ করেন, যা সকলেই Q1 জার্নালে স্থান পায়।

জবি রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুল হক রাকিবের অর্জন প্রসঙ্গে বলেন, “রাকিব আমাদের সিআর এবং অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিল। এক বছরে ৮টি পেপার Q1 জার্নালে প্রকাশনা করা অনেক কঠিন কাজ। কিন্তু সেটাই করে দেখিয়েছে আমাদের এই ছাত্র।”

রাকিব খান জুনিয়রদের উদ্দেশ্যে বলেন, “গবেষণা হোক বা জীবন—বারবার ব্যর্থতা আসবে, নানা সমস্যার মুখোমুখি হতে হবে। কিন্তু থেমে না গিয়ে প্রতিটি সমস্যা থেকে শিখতে হবে।” তিনি সততা ও কঠোর পরিশ্রমের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, “Keep learning, keep moving forward, and never give up.”

Tag :
জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাসের শ্রদ্ধা নিবেদন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে

MIST-এ লেকচারার হলেন জবি রসায়নের রাকিব খান

আপলোড সময় : ০৫:৩১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬