০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করেছে তালেবান সরকার

  • আপলোড সময় : ০৪:১৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • 1

আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করে একটি নতুন পুলিশি আইন প্রণয়ন করেছে তালেবান সরকার। গতকাল বুধবার কাবুলে এক সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এই আইনটির পক্ষে সাফাই দিয়েছেন। তিনি বলেন, ইসলামি আইনে বিক্ষোভের কোনও স্থান নেই।

মুজাহিদ জানান, গণতান্ত্রিক ব্যবস্থায় বিক্ষোভের সুযোগ থাকলেও ইসলামি ব্যবস্থায় তা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ইসলামি শরিয়াহ ও আফগানিস্তানের বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই এই আইনটি তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য যা কিছু গুরুত্বপূর্ণ, তা এই আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। মুজাহিদ দাবি করেন, বিক্ষোভকে যদি শান্তিপূর্ণ প্রতিবাদ হিসেবেও ধরা হয়, তবে জনগণের উচিত তাদের অভিযোগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জানানো।

সম্প্রতি বাদাখশান ও হেরাত প্রদেশে তালেবান সরকারের বিরুদ্ধে প্রতিবাদের পর এই নতুন আইন প্রণয়ন করা হয়। উভয় প্রদেশে তালেবান বাহিনী বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নেয়।

জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) জানায়, গত জুনে হেরাতে বিক্ষোভ চলাকালীন নারীসহ কয়েক ডজন মানুষকে আটক করে তালেবান বাহিনী এবং ওই সময় অন্তত একজনের প্রাণহানি ঘটে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাসের শ্রদ্ধা নিবেদন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে

আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করেছে তালেবান সরকার

আপলোড সময় : ০৪:১৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬