০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা আব্বাসের শ্রদ্ধা নিবেদন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে

  • আপলোড সময় : ০৭:০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • 1

দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের আগে তিনি সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো যোগ দিয়ে আবেগঘন বক্তব্য দেন।

মির্জা আব্বাস বিকেল ৩টা ৫০ মিনিটে সংসদ অধিবেশনকক্ষে প্রবেশ করেন এবং বিকেল ৫টা ৪৬ মিনিটে বক্তব্য শুরু করেন। তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমানের আসনের মাইক্রোফোন ব্যবহার করেন। আমানউল্লাহ আমান তাকে লিখিত বক্তব্য পড়তে সহায়তা করেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে তার বক্তব্য চলাকালে অধিবেশনকক্ষে নীরবতা নেমে আসে এবং উপস্থিত সংসদ সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে স্বামীকে হত্যা: স্ত্রী ও দেবরের যাবজ্জীবন কারাদণ্ড

মির্জা আব্বাসের শ্রদ্ধা নিবেদন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে

আপলোড সময় : ০৭:০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬