০২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতে ভোট দেওয়ার পর মানুষের হতাশা: হাফিজ ইব্রাহিম

  • আপলোড সময় : ০৭:৫৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • 0

ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বলেছেন, ‘বেহেশতের আশায়’ বোরহানউদ্দিনের মানুষ জামায়াতে ইসলামীকে ভোট দিয়েছিল, কিন্তু ভোট দেওয়ার পর দলটির এমপিদের নারীসহ হোটেলে আটক হওয়ার ঘটনায় তারা হতাশ হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

হাফিজ ইব্রাহিম বলেন, অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত না হওয়ার জন্য সতর্ক থাকতে হবে। তিনি কওমি মাদ্রাসার প্রশংসা করে বলেন, সেগুলোর ওপর আলাদাভাবে নজরদারির প্রয়োজন নেই।

বিএনপির রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সরোয়ার আলম খান, সদস্যসচিব কাজী আজম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবিরসহ অন্যান্য নেতারা। সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যেখানে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

হড়গ্রাম ইউপি-তে অনাস্থা প্রস্তাবের জটিলতা, আদালতে স্থিতাবস্থা

জামায়াতে ভোট দেওয়ার পর মানুষের হতাশা: হাফিজ ইব্রাহিম

আপলোড সময় : ০৭:৫৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬