০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হড়গ্রাম ইউপি-তে অনাস্থা প্রস্তাবের জটিলতা, আদালতে স্থিতাবস্থা

  • আপলোড সময় : ০৮:৩৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • 0

রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদে (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। প্যানেল চেয়ারম্যান-১ মারা যাওয়ার পর প্যানেল চেয়ারম্যান-২ জয়নাল আবেদীনকে দায়িত্ব দেওয়ার কথা ছিল। তবে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে, যা তদন্তাধীন রয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জয়নাল আবেদীন দাবি করেন, দায়িত্ব নেওয়ার আগেই তার বিরুদ্ধে অনাস্থা আনার কোনও আইনগত ভিত্তি নেই। তিনি বলেন, ‘বিয়ের আগেই তালাক? বিয়েই হলো না, আর তালাক হয়ে গেলো কীভাবে?’

জয়নাল আবেদীন পেশায় আইনজীবী। তিনি জানান, ইউনিয়ন পরিষদ গঠনের পর প্রথম সভাতেই প্যানেল চেয়ারম্যান নির্বাচন করে রাখতে হয়। চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যানদের মধ্য থেকে একজন দায়িত্ব পালন করেন।

হড়গ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, প্যানেল চেয়ারম্যান-১ মুনজুর রহমানের মৃত্যুর পর নিয়ম অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-২ জয়নাল আবেদীনের দায়িত্ব পাওয়ার কথা। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে জয়নালকে দায়িত্ব থেকে দূরে রাখা হচ্ছে।

এদিকে, জয়নাল আবেদীন হাইকোর্টে রিট করেছেন এবং আদালত ওই অনাস্থা প্রস্তাবের ওপর চার মাসের স্থিতাবস্থা দিয়েছেন। ফলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্ধারণের জন্য নির্ধারিত সভা বাতিল করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানে মার্কিন বাহিনীর নতুন হামলা শুরু, ট্রাম্পের ঘোষণা

হড়গ্রাম ইউপি-তে অনাস্থা প্রস্তাবের জটিলতা, আদালতে স্থিতাবস্থা

আপলোড সময় : ০৮:৩৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬