০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানাল ডিপিডিসি

  • আপলোড সময় : ০৮:১৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • 0

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) প্রিপেইড মিটার রিচার্জের সময় অতিরিক্ত টাকা কেটে নেওয়া, অস্বাভাবিক বিল এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে গ্রাহকদের উদ্বেগের ব্যাখ্যা দিয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি গ্রাহকদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে।

ডিপিডিসি জানিয়েছে, অনুমোদিত লোডের বিপরীতে প্রতি মাসে একবার ডিমান্ড চার্জ আদায় করা হয়। যদি কোনো মাসে মিটার রিচার্জ না করা হয়, তবে পরবর্তী রিচার্জের সময় ওই মাসগুলোর বকেয়া ডিমান্ড চার্জের সঙ্গে রিচার্জ করা মাসের চার্জও একসঙ্গে কেটে নেওয়া হয়।

সংস্থাটি উদাহরণ দিয়ে জানায়, আবাসিক ‘এলটি-এ’ শ্রেণির ২ কিলোওয়াট অনুমোদিত লোডের গ্রাহক যদি টানা তিন মাস রিচার্জ না করে, তবে প্রতি কিলোওয়াটে ৪২ টাকা হিসাবে তিন মাসের ডিমান্ড চার্জ ২৫২ টাকা হয়ে যায়।

ডিপিডিসি আরও জানায়, বিদ্যুৎ বিলের ওপর সরকারি নির্ধারিত হারে ভ্যাট দিতে হয় এবং প্রিপেইড মিটার রিচার্জের সময় রিচার্জ করা অর্থের ৫ শতাংশ ভ্যাট কেটে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

গ্রাহকদের সুবিধার জন্য সাপ্তাহিক ছুটির দিন এবং প্রতিদিন বিকেল ৪টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত সময়কে ‘ফ্রেন্ডলি আওয়ার’ হিসেবে নির্ধারণ করা হয়েছে। এ সময়ে প্রিপেইড মিটারের ব্যালেন্স শেষ হলেও সংযোগ বিচ্ছিন্ন হবে না।

অস্বাভাবিক বিলিং বা সংযোগ বিচ্ছিন্ন হলে দ্রুত অভিযোগ করার জন্য গ্রাহকদের ডিপিডিসির হটলাইন ১৬১১৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। অভিযোগ যাচাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানে মার্কিন বাহিনীর নতুন হামলা শুরু, ট্রাম্পের ঘোষণা

প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানাল ডিপিডিসি

আপলোড সময় : ০৮:১৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬