১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতিবাজদের নির্বাচনে ঠেকাতে কার্যকর কৌশল নিতে হবে: জালালুদ্দীন আহমদ

  • আপলোড সময় : ০৫:০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • 0

দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে নির্বাচন কমিশনকে কার্যকর কৌশল নির্ধারণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি বলেন, পেশিশক্তি, ভয়ভীতি ও অবৈধ অর্থের ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।

মঙ্গলবার পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ‘তৃণমূল প্রার্থী বাছাই কমিটি’র সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনটির নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

জালালুদ্দীন আহমদ বলেন, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কারণে স্থানীয় নির্বাচনে সৎ ও যোগ্য মানুষ প্রার্থী হতে ভয় পান। তিনি বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সৎ ও যোগ্য ব্যক্তিদের নির্বাচনী প্রক্রিয়ায় এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, দুর্নীতিবাজদের খপ্পরে স্থানীয় সরকারব্যবস্থা পড়ে গেছে। স্থানীয় সরকারকে উদ্ধার করতে না পারলে তৃণমূলের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

সভায় স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল পর্যায়ে সম্ভাব্য প্রার্থী বাছাই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা, সামাজিক গ্রহণযোগ্যতা ও জনসম্পৃক্ততা যাচাইয়ের পাশাপাশি নির্বাচনের জন্য সংগঠনের প্রস্তুতির বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের সমন্বিত কর্মপরিকল্পনা: প্রধানমন্ত্রী

দুর্নীতিবাজদের নির্বাচনে ঠেকাতে কার্যকর কৌশল নিতে হবে: জালালুদ্দীন আহমদ

আপলোড সময় : ০৫:০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬