১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের সমন্বিত কর্মপরিকল্পনা: প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ০৫:৪২:০২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • 0

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সেলিনা সুলতানা (৩৩৫ মহিলা আসন-৩৫) এর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ফ্যাসিস্ট সরকারের সময় তৈরি করা পরিকল্পনার মাধ্যমে জ্বালানি খাতকে পঙ্গু করে রাখা হয়েছিল।

বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির জন্য ১৫০টি কূপ খনন/ওয়ার্কওভার কর্মসূচির আওতায় ৩০টি কূপ খনন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে ১৪০ এমএমসিএফডি গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত হয়েছে।

তিনি আরও জানান, দেশীয় গ্যাসের উৎস অনুসন্ধানের লক্ষ্যে ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার ২ডি সিসমিক সার্ভে এবং ৪,২০০ বর্গ কিলোমিটার ৩ডি সিসমিক সার্ভে পরিচালনার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এলএনজি অবকাঠামো সম্প্রসারণের লক্ষ্যে মহেশখালীর গভীর সমুদ্রে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে নেগোসিয়েশন চলমান রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ডিসেম্বর ২০২৮ সালে ওই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন রাশেদ খান

জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের সমন্বিত কর্মপরিকল্পনা: প্রধানমন্ত্রী

আপলোড সময় : ০৫:৪২:০২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬